• শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খরচের চাপ ও বৈশ্বিক প্রতিযোগিতায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত হা-মীম গ্রুপের এমডির

খরচের চাপ ও বৈশ্বিক প্রতিযোগিতায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত হা-মীম গ্রুপের এমডির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:৩২ ৮ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা পণ্যের দাম বাড়াতে রাজি না হওয়ায় এবং দেশে উৎপাদন ব্যয় ও শ্রম খরচ বৃদ্ধি পাওয়ায় জনবল কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক Ha-Meem Group এর এমডি একে আজাদ।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি তো ১০ হাজার কর্মী কমাব”—বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে প্রায় ৭৫ হাজার কর্মী কাজ করছেন। তবে বৈশ্বিক বাজারে দাম না বাড়লেও দেশে প্রতি বছর গড়ে প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতি হচ্ছে, যার ফলে শ্রমিকদের বেতন ও ইনক্রিমেন্টও বাড়াতে হচ্ছে।

একে আজাদের মতে, উৎপাদন ব্যয় বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বায়াররা অতিরিক্ত দাম দিতে আগ্রহী নয়। বরং তারা প্রযুক্তিনির্ভর উৎপাদন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে কম জনবল দিয়ে উৎপাদনের ওপর জোর দিচ্ছেন।

এই পরিস্থিতিতে ব্যয় নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতায় টিকে থাকতে প্রায় ১০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিল্প ও রপ্তানি খাত টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক নীতি প্রয়োজন। তা না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং কর্মসংস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

 

বিজ্ঞাপন