মোবাইল অ্যাপে লেনদেন করতে পারছেন না বিনিয়োগকারীরা লেনদেন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ডিএসই চেয়ারম্যানের নির্দেশ

প্রকাশিত: ১২:৪১ ২৭ জুলাই ২০২৪
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। সূচকের পাশাপাশি এদিন এই বাজারে লেনদেনও বেড়েছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। তবে গতকালও মোবাইল অ্যাপ কাজ করেনি। ফলে মোবাইল অ্যাপ ব্যবহার করে লেনদেন করতে পারেননি বিনিয়োগকারীরা।
এতে ভোগান্তিতে পড়েছেন তারা। উল্লেখ্য, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও সহিংসতার কারণে সাধারণ ছুটি থাকায় তিন কার্যদিবস পর গত বুধবার শেয়ার বাজারে লেনদেন শুরু হয়েছে। কিন্তু ইন্টারনেট এখনো পুরোপুরি চালু না হওয়ায় মোবাইল অ্যাপ কাজ করছে না। এ প্রসঙ্গে ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, ‘স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে আমরা লেনদেন চালু করেছি। কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন আপাতত বন্ধ থাকবে।’ তবে ডিএসইর লেনদেন কার্যক্রম যেন বাধার সম্মুখীন না হয়, সে বিষয়ে অধিকতর তৎপর থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ডিএসইর চেয়ারম্যান। গতকাল ডিএসই ট্রেডিং সিস্টেম পরিদর্শনকালে ডিএসইর সার্বিক নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন ট্রেডিং কার্যক্রম এবং ডেটা সেন্টারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের তিনি এই নির্দেশনা দেন।
এদিকে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সহিংসতার কারণে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক কাজ করছিল, তা কেটে যাচ্ছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। গতকাল সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ পয়েন্টে উঠে এসেছে। এছাড়া, অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩২ পয়েন্টে অবস্থান করছে। সূচকের পাশাপাশি গতকাল ডিএসইতে লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৩৭ কোটি ৯৭ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো :স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, অগ্নি সিস্টেম, সি পার্ল বিচ রিসোর্ট, এনআরবি ব্যাংক, রংপুর ফাউন্ড্রি, ব্র্যাক ব্যাংক, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার ও ফারইস্ট নিটিং।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ১৮৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৮৯টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৬ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২ কোটি ৫১ লাখ টাকা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




