সুখবর: অবশেষে ফেরত আসছে রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার!


প্রকাশিত: ০৬:৪৮ ২২ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০১৬ সালে সংঘটিত বহুল আলোচিত সাইবার চুরির ঘটনায় ফিলিপাইনের আরসিবিসি (RCBC) ব্যাংকের মাধ্যমে পাচার হওয়া ৮১ মিলিয়ন ডলার অবশেষে বাংলাদেশে ফেরতের প্রক্রিয়ায় রয়েছে। ঢাকার একটি আদালত এ অর্থ জব্দ করার নির্দেশ দিয়েছেন।
আদালত তার রায়ে বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) অনুযায়ী এই অর্থ বাংলাদেশ সরকারের অনুকূলে বাজেয়াপ্তযোগ্য। এ আদেশ অনুযায়ী, ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (RCBC), দেশটির কেন্দ্রীয় ব্যাংক, বিচার মন্ত্রণালয় এবং ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি অবহিত করা হয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা সুইফট (SWIFT) নেটওয়ার্ক ব্যবহার করে প্রায় ১০১ মিলিয়ন ডলার ট্রান্সফার করে। এর মধ্যে ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কায় পাঠানোর সময় বানান ভুলের কারণে আটকে যায় এবং তা পরে বাংলাদেশে ফেরত আসে। তবে বাকি ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের বিভিন্ন ফেক অ্যাকাউন্টে ঢুকিয়ে ক্যাসিনো ও রেমিট্যান্স হাউজের মাধ্যমে পাচার করে দেওয়া হয়।
এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক এবং সিআইডি (CID) দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে আসছিল। তদন্ত প্রতিবেদন জমা দিতে গিয়ে সংস্থাটি ৮৭ বার সময় নিয়েছে, যা নিয়ে সমালোচনাও রয়েছে। এরপরও অবশেষে আদালতের এ রায়কে বাংলাদেশ ব্যাংকের জন্য একটি বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে।
তবে বিশেষজ্ঞদের মতে, অর্থ ফেরত আনতে এখনো ফিলিপাইনের আদালত ও আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে RCBC ব্যাংক কিছু কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে এবং ওই ব্যাংককে মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছিল।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে, আদালতের আদেশ অনুযায়ী সকল আন্তর্জাতিক সহযোগিতা পেলে দ্রুত অর্থ ফেরত আনা সম্ভব হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




