বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ৮ টন ইলিশের প্রথম চালান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে যার প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে দুই ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। এ বছর দেশের ৪৯ টি প্রতিষ্ঠান ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। আগামী ১৩ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানা গেছে। প্রতি কেজি ১০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মুল্য রফতানি হচ্ছে।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথৈ লো চৌধুরী জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার সাজ্জাদ এন্টার প্রাইজ নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের বনগাঁ এলাকার আর জে ইন্টারন্যাশনাল নামক আমদানিকারক প্রতিষ্ঠানকে চুক্তি শর্ত মোতাবেক ১০ মার্কিন ডলার মুল্যে ইলিশ সরবরাহ করছে। বাংলাদেশী টাকায় যার মুল্য ১১৫০ টাকা। বাংলাদেশ লজিষ্টিক নামক সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রপ্তানি কার্যক্রম করছে।
জানা যায়, কোলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের কাছে আসন্ন দুর্গা পুজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। বিশেষ বিবেচনায়। সরকার ভারতে ৩ হাজার টন রফতানির অনুমতি দেয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ





