দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩ হাজার মেট্রিক টন ইলিশ


প্রকাশিত: ০৭:৩৩ ২১ সেপ্টেম্বর ২০২৪
শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশ থেকে জানা যায়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। রপ্তানির আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই করা আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।
এতে আরও বলা হয়েছে, যারা ইলিশ রপ্তানি করতে চান তাদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
এর আগে দেশে সরবরাহ বাড়াতে এ বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সন্তানের অসুস্থতায় পরীমনির মাদক মামলার শুনানি পেছাল
- সংসারের স্বার্থে পড়াশোনা ছেড়েছিলেন, ৫৪ বছরে জিপিএ-৪.৩৫ পেয়ে এসএসসি পাস
- দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা
- জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুর উন্নয়নবঞ্চিত: শফিকুর রহমান
- সৌরভ গাঙ্গুলি ও স্ত্রী ডোনাকে প্রাণনাশের হুমকি
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- দাখিলে ২২৬ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
- শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা




