বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণ পরিশোধে বিশেষ সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক


প্রকাশিত: ০৭:৫১ ১ সেপ্টেম্বর ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণের কিস্তি পরিশোধে বিশেষ সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব এলাকার স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদি ঋণের আগস্ট মাসের কিস্তি তিন মাস পরে পরিশোধ করতে পারবেন।
রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধ বা সমন্বয় করা কঠিন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতার স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত অন্যান্য বন্যা কবলিত অঞ্চলের ১ জুলাইয়ের বিদ্যমান অশ্রেণিকৃত (খেলাপি নয়) স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই ঋণ পরিশোধ বা সমন্বয় সহজ করতে বলা হয়েছে।
স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদি ঋণগ্রহীতাগণের আগস্ট থেকে অক্টোবর মাসের ঋণের কিস্তি সংশ্লিষ্ট ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করতে পারবে।
সিএমএসএমই খাতের যেসব চলমান ঋণ আগস্ট ২০২৪ হতে অক্টোবর ২০২৪ মাসের মধ্যে সমন্বয়যোগ্য সেসব ঋণের সমন্বয়ের মেয়াদ দিন মাস বৃদ্ধি করতে বলা হয়েছে।
বিলম্বে পরিশোধিত অর্থের উপর নিয়মিত সুদ ব্যতীত অন্য কোনো প্রকার দণ্ড সুদ, অতিরিক্ত সুদ, অতিরিক্ত মুনাফা, বিলম্ব ফি জরিমানা (যে নামেই অভিহিত করা হোক না কেন) আদায় বা আরোপ করা যাবে না। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
- বেগম খালেদা জিয়ার জীবনী: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম
- রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ
- অতীতের ভুলগুলো না হলে জীবনটা আরও মসৃণ হতো: শাকিব খান
- মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- ভারতে জরুরি অবতরণ করতে গিয়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
- হঠাৎ চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালের অব্যবস্থাপনায় সিভিল সার্জনকে ‘স্ট্যান্ড রিলিজ’
- সীমান্তে বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা
- গ্যাস সংকট মোকাবিলায় আরও এক কার্গো এলএনজি কিনবে সরকার
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে




