সবাই কিন্তু পোড়া ভাত খায় না, কাকে খোঁচা দিলেন বর্ষা


প্রকাশিত: ০৫:৩৩ ১৫ আগস্ট ২০২৪
দেশের সমসাময়িক ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব রয়েছেন তারকারা। এখন যে যার মত নিজেদের অভিমত জানাতে অপারগতা প্রকাশ করছেন না কেউই। তবে অনুরাগী বা নেটিজেনরা মনে করছেন, ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে 'হিউমর' করে পরোক্ষভাবে কথা বলছেন তারা। যদিও সেসব আলোচিত ব্যক্তিদের কারও নামই পোস্টে উল্লেখ করেননি কেউই।
তবে ঢাকাই চিত্রনায়িকা বর্ষার এক পোস্টে নাকি এমনি 'হিউমর' খুঁজে পেয়েছেন নেটিজেনরা। শুধু বর্ষা নয়, অভিনেত্রী শবনম ফারিয়ার পোস্টেও নাকি হিউমর পেয়েছেন তারা। তবে কাদের নিয়ে হিউমর বা সার্কাজম করছেন তারা? যেখানে পোস্টগুলোতে তারা কোনো নামই প্রকাশ করেননি।
যেমন সামাজিক মাধ্যমে বর্ষা তার পোস্টে লেখেন, 'ভাত যখন রান্না করা হয়, কেউ চায়না ভাত পুড়ে যাক। মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বুঝা যায় ''ওহ ভাত পোড়া গন্ধ।'' পোড়া ভাত শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখায় খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ সবাই কিন্তু পোড়া ভাত খায়না।'
এই পোস্টের মন্তব্য ঘরে নেটিজেনদের মন্তব্য ছিল এমন- 'নিশ্চই শিশিরকে ইঙ্গিত লেখা?'। কেউ লিখেছেন, 'এই প্রথম আপনার হিউমারের প্রেমে পড়লাম।' একজনের মন্তব্য, 'রাতে ঘুম হয়নি? এতো কিছুর মধ্যে আপনি আসছেন পোড়া ভাত নিয়ে'। আরেকজন লেখেন, 'এটা থেকে আমরা সাকিব আর শিশিরের বিষয় শিখতে পারলাম।' আরেকজনের মন্তব্য ছিল এমন- 'ইংলিশে লিখলে বুঝতাম, এইটা তো মাথার উপর দিয়ে গেল।'
যদিও বর্ষা ওই পোস্টে কোথাও ক্রিকেটার সাকিব আল হাসান কিংবা তার স্ত্রী শিশিরের নাম উল্লেখ করেননি। তবে কেনই বা বর্ষার ভক্তদের মনে প্রশ্ন আসছে সাকিব-শিশিরকে নিয়ে?
গত বুধবার রাতে হঠাৎই সামাজিক মাধ্যমে সাকিব আল হাসানের কিছু ক্লিপ ভাইরাল হয়। যেখানে দেখা যায়, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে সঙ্গে নিয়ে ঘুরছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর এ নিয়ে চলেছে নানা সমালোচনা।
তাই তো দিনের আলো ফোটার আগেই সামাজিক মাধ্যমে ইংরেজিতে একটি লম্বা পোস্ট দেন শিশির। তার বক্তব্যে রীতিমতো সাকিবকে নিয়ে সাফাই গান তিনি। শিশিরের বক্তব্য ছিল এমন- 'সাকিব আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল; সে এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।'
শিশির আরও বলেন, 'সে (সাকিব) এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই।'
শিশিরের এই পোস্ট ঘিরে বিভিন্নজন বিভিন্ন মতবাদ নিয়ে পোস্ট দিতে থাকে। তাই তো বর্ষার মত ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার পোস্টেও একই চিত্র দেখা গেল। ফারিয়ার পোস্টের মন্তব্যঘরে নেটিজেনরা সাকিব-শিশিরকে ইঙ্গিত করে মন্তব্য করতে থাকে। যদিও ওই পোস্টে কোথাও সাকিব বা শিশির- কারও নামই উল্লেখ ছিল না। বরং ফারিয়া এও উল্লেখ করেন, 'আমি কারও নাম পরিচয় উল্লেখ করিনি। এটা শুধুই ফান পোস্ট।
তবে কী লেখা ছিল ফারিয়ার পোস্টে? ফারিয়া লিখেছিলেন, 'গত পরশু রাতে টাকার ওপর ভরসা চলে গিয়েছিল, আজকে সকালে আবার ফিরে আসছে।'
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালমান এফ রহমানের বৈধ - অবৈধ মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে ধারণা। এদিকে বুধবার রাতে আলোচনায় আসা সাকিব আল হাসানও প্রায় তিনশো কোটি টাকার মালিক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন
- ৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরা ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ক্যাসানো
- এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, শান্তির ঘোষণা এলেও বড় সমঝোতা হয়নি
- ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



