• রবিবার , ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৫১ ২৬ জুলাই ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার একটি ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে তাঁকে কান ধরে উঠবস করে শিক্ষার্থী আন্দোলনের ভুয়সী প্রশংসা করতে এবং তরুণ ‘জেন জি’ (Gen Z) প্রজন্মকে শ্রদ্ধা জানাতে দেখা যায়।

প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগে টানা আন্দোলনের মুখে ভারতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর এই প্রতিক্রিয়া জানান সোনাক্ষী।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, জিম শর্টস ও ওভারসাইজ টি-শার্ট পরিহিত সোনাক্ষী প্রথমে কান ধরে উঠবস করেন। এরপর সোজা ক্যামেরার সামনে এসে নিজের মাথার টুপিটি খুলে ফেলে বলেন, "আমি 'জেন জি' প্রজন্মকে ভীষণ হালকা মনে করতাম। ভেবেছিলাম ওদের দিয়ে কিছু হবে না। আর কখনো এমন ভুল ধারণা করব না। স্যালুট আপনাদের! আমিও জেন জি হতে চাই, আপনারা অসাধারণ কাজ করেছেন।"

উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের এই উত্তাল আন্দোলনে প্রথম থেকেই সরব সমর্থন জানিয়ে আসছিলেন সোনাক্ষী সিনহা। অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুক এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির পক্ষেও তিনি একাধিকবার গর্জে উঠেছিলেন। ভিডিওটি প্রকাশের পর অনলাইন মাধ্যমে ব্যাপক আলোচনা ও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন