জয়পুরহাটে হত্যা মামলা, শেখ হাসিনা-কাদের-হাসান মাহমুদসহ আসামি ২১৭


প্রকাশিত: ০৪:৫৭ ২০ আগস্ট ২০২৪
এবার জয়পুরহাট সদর থানা এলাকায় মো. মেহেদী (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা; সাবেক সড়ক ও সেতুমন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে মামলাটি করেন মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি। ওই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বিষয়টি বাদীপক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
মেহেদী হত্যা মামলাসহ জয়পুরহাট জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। দুটি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে। দুই মামলাতেই শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ছাড়াও মেহেদী হত্যা মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ক্ষেতলাল উপজেলা পরিষদের সদ্য প্রত্যাহার হওয়া চেয়ারম্যান দুলাল মিয়া সরদার, আক্কেলপুর উপজেলা পরিষদের সদ্য প্রত্যাহার হওয়া চেয়ারম্যান মোকছেদ আলী, পাঁচবিবি পৌরসভার সদ্য প্রত্যাহার হওয়া মেয়র হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ভাই আবু সাঈদ আল মাহবু্ব চন্দন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা।
মামলা সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর সারা দেশে উত্তেজিত জনতা আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় আক্রমণ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। দেশের অন্যান্য স্থানের সঙ্গে জয়পুরহাট আওয়ামী লীগের অফিসের সামনে অবস্থানরত নেতাকর্মীদের উত্তেজিত জনতা ধাওয়া করলে তারা অস্ত্রশস্ত্র, ককটেল, লাঠি, হাসুয়া, ইট-পাথরসহ জয়পুরহাট সদর থানার ভেতরে প্রবেশ করে অবস্থান নেন। ওইদিন বিকেল ৩টার দিকে উত্তেজিত জনতা থানার বাইরে গিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে উত্তেজিত জনতা একপর্যায়ে থানার পূর্ব ও পশ্চিম দেওয়াল ভেঙে ভেতরে ঢুকলে থানায় অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা ককটেল, পেট্রোল বিস্ফোরণ ও গুলি ছুঁড়তে থাকে এবং মোটরসাইকেল গ্যারেজ, থানা ভবন ও গোলঘরে অগ্নিসংযোগ করে। আওয়ামী লীগ নেতাকর্মীদের ককটেল, পেট্রোল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ফলে মেহেদী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চিকিৎসার জন্য রওনা হলে পথে তার মৃত্যু ঘটে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ




