গলা কেটে মেহেরপুরে একজনকে হত্যা


প্রকাশিত: ১২:৪০ ১০ আগস্ট ২০২৪
মেহেরপুরের মুজিবনগরে আলম হোসেন (৩৫) নামের একজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ আগস্ট) ভোর রাতে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নেয়।
নিহত আলম হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত আলম হোসেনের বাড়িতে প্রবেশ করে তার কক্ষে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা মাদক বেচাকেনা বা অর্থনৈতিক লেনদেনের কারণে এমন হত্যার ঘটনা ঘটতে পারে।
বাগোয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, আলম হোসেন মাদক ব্যাবসাসহ বিজিবির সোর্স হিসেবে কাজ করতো। এলাকাবাসী ও আমরা প্রাথমিকভাবে ধারণা করছি—এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন আলম।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ কাজ করছে। নিহতের নামে মাদকসহ দুটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করা হতে পারে।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- কালীগঞ্জে বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে, অটোরিকশার ওপর পড়ে শিক্ষিকা নিহত
- অনলাইন আম বিক্রেতাদের ‘আম কার্ড’ দেয়ার ঘোষণা বিএনপি
- সিআইডি পরিচয়ে প্রতারণা, গ্বালিয়রে তরুণী গ্রেপ্তার
- হরমুজ প্রণালির কেশম দ্বীপে প্রবেশ করা ড্রোন রুখে দিলো ইরান!
- পশ্চিম তীরে রাতভর আইডিএফ অভিযান, দক্ষিণ লেবাননে সরিয়ে নেওয়ার নির্দেশ
- হরমুজে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি
- পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন খামেনি
- হরমুজে হামলা হলে ইরানকে ‘মুছে ফেলা’ হবে—ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
- চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১
- ভোট গণনায় এগিয়ে বিজেপি, উৎসবমুখর দলীয় কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- দিল্লি সফর শেষে একই বিমানে মরিশাস যাচ্ছেন খলিল-জয়শঙ্কর
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন





