‘ডন থ্রি’ বিতর্কে সালমানের মধ্যস্থতা, মুখোমুখি রণবীর-ফারহান দ্বন্দ্ব


প্রকাশিত: ০২:৫৩ ৩০ মে ২০২৬
বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন থ্রি’ ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সিনেমাটি থেকে অভিনেতা রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং এর পরিপ্রেক্ষিতে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবির ঘটনায় আলোচনা তুঙ্গে। একই সঙ্গে ফিল্ম ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার’ নোটিশ জারি করেছে। এমন পরিস্থিতিতে দুই পক্ষের বিরোধ মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলিউড তারকা সালমান খান।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সালমান খান ব্যক্তিগতভাবে রণবীর সিং এবং নির্মাতা ফারহান আখতারের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি উভয় পক্ষকে তৃতীয় পক্ষ বা ফেডারেশনকে জড়ানোর পরিবর্তে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, রণবীরের প্রতি ব্যক্তিগত স্নেহ এবং আখতার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণেই সালমান বিষয়টি সমাধানে উদ্যোগী হয়েছেন।
সূত্রগুলো জানায়, সালমান ফারহানকে বোঝানোর চেষ্টা করেছেন যে সৃজনশীল মতপার্থক্য চলচ্চিত্র শিল্পের স্বাভাবিক বিষয়। অন্যদিকে রণবীরের সঙ্গেও দীর্ঘ আলোচনা করে তার অবস্থান বোঝার চেষ্টা করেছেন তিনি। সালমানের মতে, বলিউড একটি বড় পরিবার এবং পেশাগত মতবিরোধকে আইনি জটিলতায় না নিয়ে পারস্পরিক সম্মান বজায় রেখে সমাধান করাই শ্রেয়।
জানা গেছে, ‘ডন থ্রি’–এর চরিত্র নির্মাণ ও চিত্রনাট্য নিয়েই মূলত রণবীর ও ফারহানের মধ্যে মতবিরোধ দেখা দেয়। রণবীর চেয়েছিলেন সিনেমাটিকে আরও অন্ধকার ও সহিংস ধাঁচে উপস্থাপন করতে, যেখানে অ্যাকশন ও বাস্তবতার মাত্রা বেশি থাকবে। তবে পরিচালক ফারহান আখতার ফ্র্যাঞ্চাইজিটির ঐতিহ্যবাহী স্টাইল ও আবেদন বজায় রাখতে অনড় ছিলেন। পাশাপাশি শুটিংয়ের সময়সূচি বারবার পরিবর্তন এবং চূড়ান্ত চিত্রনাট্য না পাওয়াতেও অসন্তুষ্ট ছিলেন রণবীর।
পরবর্তীতে রণবীর সিনেমা থেকে সরে দাঁড়ালে ফারহান আখতার বিষয়টি ফেডারেশনের কাছে উত্থাপন করেন। গত ২৫ মে এফডব্লিউআইসিই রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নোটিশ জারি করে। একই সময়ে এক্সেল এন্টারটেইনমেন্ট প্রাক-প্রোডাকশনে ব্যয় হওয়া অর্থের ক্ষতিপূরণ হিসেবে তার কাছে ৪৫ কোটি রুপি দাবি করে আইনি নোটিশ পাঠায়।
তবে পুরো বিতর্কের মধ্যে রণবীর সিং প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার মুখপাত্রের ভাষ্য, চলমান জল্পনা-কল্পনার মাঝেও রণবীর সচেতনভাবেই নীরবতা বজায় রেখেছেন। তিনি বিশ্বাস করেন, পেশাগত মতপার্থক্য ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। এখন দেখার বিষয়, সালমান খানের মধ্যস্থতায় এই বিরোধের অবসান ঘটে কি না এবং ‘ডন থ্রি’–এর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



