জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা


প্রকাশিত: ০২:১০ ৩০ মে ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। শনিবার (৩০ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমানকে স্মরণ করছে, তখন ১৯৭১ সালের মার্চ মাসে তার ঐতিহাসিক বেতার ভাষণের কথাও স্মরণ করা হচ্ছে। সেই ভাষণ জনগণকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল এবং জাতীয় মুক্তির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল বলে উল্লেখ করা হয়।
ভারতীয় হাইকমিশন আরও জানায়, মুক্তিযুদ্ধের সময় যেমন ভারত বাংলাদেশের জনগণের পাশে ছিল, তেমনি আজও দুই দেশের জনগণের অভিন্ন আত্মত্যাগ, বন্ধুত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় পাশে রয়েছে।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এই বার্তাকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




