• রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৭ ২৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি কথিত শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার চিকনদণ্ডী ইউনিয়নের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মনার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ তিনটি একনলা শটগান, পিস্তলের ১১ রাউন্ড তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শটগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া নগদ ৫১ হাজার টাকা ও বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন বলেও জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গ্রেপ্তার মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এর আগে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলার আসামি তিনি।

বিজ্ঞাপন