জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে গুলি, মোটরসাইকেল বিক্রির ফাঁদে প্রাণনাশের চেষ্টা


প্রকাশিত: ০৭:৪০ ৮ জানুয়ারী ২০২৬
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মোগড়খাল এলাকায় এই ঘটনা ঘটে। গুলির লক্ষ্যবস্তু হাবিব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য বলে জানা গেছে। সৌভাগ্যক্রমে গুলিটি তার শরীরে না লাগায় তিনি প্রাণে রক্ষা পান।
ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। তিনি ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার মোগড়খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন। স্থানীয়রা জানান, তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, হাবিব চৌধুরী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপনের সূত্র ধরে দুজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে বৃহস্পতিবার সকালে মোগড়খাল এলাকায় আসে। তারা প্রায় এক ঘণ্টা ধরে মোটরসাইকেলটি বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। একপর্যায়ে একজন হাবিব চৌধুরীর কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র বের করে এক রাউন্ড গুলি ছোড়ে এবং মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে।
ওসি আরও জানান, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার সময় হাবিব চৌধুরী তাদের পেছনে দৌড় দিলে তাকে লক্ষ্য করে আরও এক রাউন্ড গুলি ছোড়া হয়। তবে দ্বিতীয় গুলিটিও তার গায়ে লাগেনি। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাবিব চৌধুরী বলেন, “মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলে একজন মোটরসাইকেলে উঠে পড়ে। ঠিক তখনই অপরজন হঠাৎ করে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান একে ‘পরিকল্পিত হামলা’ বলে দাবি করেছেন। তিনি বলেন, “ট্র্যাপ সাজিয়ে জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে। গুলি লাগলে তিনিও শহিদ হাদির মতো শহিদ হতেন। যেভাবে শহিদ হাদিকে গুলি করা হয়েছিল, ঠিক একই কায়দায় হাবিব চৌধুরীকেও লক্ষ্য করা হয়।” তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ১২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং নির্দেশদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশীদ বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে দেখছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন
- বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
- ১৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- তেঁতুলিয়ায় পুরোদমে চলছে আমন ধান রোপণ, বাম্পার ফলনের আশায় কৃষক




