রাজধানীতে চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার ৩


প্রকাশিত: ০২:০২ ৮ জানুয়ারী ২০২৬
রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে ভুয়া আইফোন তৈরি করে সেগুলো আসল ফোন হিসেবে বাজারজাত করার অভিযোগে দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ডিবির বিশেষ অভিযানে এসব কারখানায় হানা দেওয়া হয়। অভিযানে বিভিন্ন মডেলের মোট ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ মোবাইল যন্ত্রাংশ এবং ফোন সংযোজনের জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। ডিবির ভাষ্য অনুযায়ী, চক্রটি গত প্রায় দেড় বছর ধরে ঢাকায় একটি গোপন ল্যাবে অবৈধভাবে মোবাইল ফোন তৈরি করে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল একযোগে উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় অভিযান চালায়। উত্তরা থেকে একজনকে ৫৮টি আইফোনসহ আটক করা হয় এবং নিকুঞ্জ এলাকা থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি আইফোনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় অবৈধ মোবাইল ফোন ও সংযোজন সরঞ্জামের পাশাপাশি তাদের হেফাজত থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, এই চক্রটি বিদেশ থেকে আলাদা আলাদা যন্ত্রাংশ এনে ঢাকায় একটি গোপন ল্যাবে সেগুলো নিখুঁতভাবে সংযোজন করত। পরে সেগুলোকে আসল আইফোন হিসেবে বাজারে সরবরাহ করে উচ্চমূল্যে বিক্রি করা হতো।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই প্রতারক চক্রটি গত ১৮ মাস ধরে ধারাবাহিকভাবে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে এবং ইতোমধ্যে বিপুল পরিমাণ ভুয়া আইফোন দেশের বাজারে ছড়িয়ে দিয়েছে। চক্রটির সঙ্গে কোনো বাংলাদেশি নাগরিক জড়িত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা জানান, কয়েকজনের নাম উঠে এসেছে, তবে তদন্তের স্বার্থে এখনই সেসব নাম প্রকাশ করা হচ্ছে না।
পুলিশ জানিয়েছে, ভুয়া আইফোন তৈরি ও বিক্রির মাধ্যমে এই চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে এবং অনেক ক্ষেত্রে আসল আইফোনের দামে নকল ফোন বিক্রি করেছে। এ বিষয়ে ডিবির পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ডিবির উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল কম দামে ‘অরিজিনাল আইফোন’ কেনার প্রলোভনে না পড়ার পরামর্শ দিয়ে বলেন, মোবাইল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস বেছে নিতে হবে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং চক্রের মূল হোতা ও পলাতক সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, এখন দৃশ্যমান ফলাফলের সময়: শিক্ষামন্ত্রী
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ঢাকার মঞ্চে আজ পারফর্ম করবেন আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব
- জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ আন্দোলন সফল হয়েছে: রিজভী
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ




