যশোরের যুবলীগ নেতা ‘টাক মিলন’ গ্রেপ্তার


প্রকাশিত: ০৯:৪৪ ২০ ডিসেম্বর ২০২৫
যশোর জেলা যুবলীগের নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলন’-কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকার রামপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, মিলন যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক মামলার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মিলনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম ঢাকায় তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁকে যশোরে নেওয়া হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন মিলন। ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনোবিরোধী অভিযানের সময় দুবাই থেকে স্ত্রী ও সন্তানসহ দেশে ফেরার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মধ্যপ অবস্থায় তিন সহযোগীসহ আটক হন তিনি।
মিলনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে অন্তত ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যার মামলারও আসামি তিনি।
এ ছাড়া ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য পুলিশের তদন্তে উঠে আসে। ওই ঘটনায় মিলনের নেতৃত্ব ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।
পাশাপাশি যশোর শহরতলীর পালবাড়ি রয়েল কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন ধরে অবৈধ ‘ওয়ানটেন’ জুয়া ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, এখন দৃশ্যমান ফলাফলের সময়: শিক্ষামন্ত্রী
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ঢাকার মঞ্চে আজ পারফর্ম করবেন আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব
- জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ আন্দোলন সফল হয়েছে: রিজভী
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ




