অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা: শ্রীপুরে নিউ আল রাজি হাসপাতালে জরিমানা


প্রকাশিত: ০৯:৩০ ১০ ডিসেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার নিউ আল রাজি হাসপাতালে অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত শনিবার হাসপাতালে প্রসবজনিত ঘটনায় এক নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনার পর তদন্তের অংশ হিসেবে পরিচালিত অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কোনো বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় হাসপাতালটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “নিউ আল রাজি হাসপাতালের কোনো ধরনের সরকারি অনুমোদন নেই। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র হালনাগাদ করে স্বাস্থ্য বিভাগকে অবহিত করার বিষয়ে লিখিত মুচলেকা দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া




