গাজীপুরে বিএনপি নেতা স্বতন্ত্র এমপি প্রার্থী এনামুল হক মোল্লা গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৮:০২ ৬ নভেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল এলাকায় যৌথবাহিনীর অভিযানে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এনামুল হক মোল্লাকে আটক করার ঘটনায় তার পরিবার সংবাদ সম্মেলন করে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে শ্রীপুরের বরমী ইউনিয়নের বরকুল গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনামুল হক মোল্লার স্ত্রী শামীমা সুলতানা ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এনামুল হক মোল্লার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাওয়ায় প্রতিপক্ষরা রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করিয়েছে।
তারা বলেন, “এনামুল হক মোল্লা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।”
সংবাদ সম্মেলনে এনামুল হক মোল্লার স্ত্রী অভিযোগ করেন, যৌথবাহিনী তল্লাশির সময় ঘরের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে ডিভিআর হার্ডডিস্কসহ যন্ত্রাংশ ভেঙে ফেলে। অভিযানের সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও হারিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে বরকুল গ্রামে অভিযান চালিয়ে এনামুল হক মোল্লাসহ সাতজনকে আটক করে। এ সময় দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




