বৈষম্যবিরোধী মিছিলে হামলার দায়ে নড়াইলের ইউপি চেয়ারম্যান আটক


প্রকাশিত: ০৪:১৩ ৫ নভেম্বর ২০২৫
নড়াইল জেলার আলোচিত নাশকতা মামলায় তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে হাজির করা হবে।”
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে নড়াইল সদরের মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। ঘটনায় ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। মামলায় নাম উল্লেখ করা হয় ৯০ জনের, পাশাপাশি অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
এ মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে অন্যতম হলেন তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতান। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমননীতি চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতন চালান এবং বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ওপর একাধিক হামলা ও মিথ্যা মামলায় জড়িত ছিলেন।
এদিকে তার গ্রেফতারে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের একাংশ বলছেন, অবশেষে “প্রভাবশালী” একজন আসামি আইনের আওতায় এলেন। তবে আওয়ামী লীগের স্থানীয় নেতারা দাবি করছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।
নড়াইল সদর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, টিপু সুলতানকে আদালতে সোপর্দ করা হলে রিমান্ডের আবেদন করা হতে পারে, কারণ মামলার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি এখনও পলাতক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




