খোকসায় শুশুক হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশ, যুবক গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪২ ৩১ অক্টোবর ২০২৫
কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সেনগ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন (২৮)কে বিলুপ্তপ্রায় জলজ প্রাণী শুশুক ধরে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খোকসা উপজেলা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
একই দিন দুপুরে কুষ্টিয়া, খোকসা ও রাজবাড়ীর বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে খোকসা থানায় এজাহার দায়ের করেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম জানান, “বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৩৭ ও ৪১ ধারায় সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।”
জানা গেছে, সাদ্দাম হোসেনের ফেসবুক পেজে মঙ্গলবার (২৮ অক্টোবর) ২৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কাঁধে মৃত শুশুক নিয়ে দৌড়ে গিয়ে বলেন, ‘পাইছিস, এই শালার হারামির বাচ্চা পদ্মা নদীতে এসে সব ইলিশ খায়, মানুষজন কোনো ইলিশ পাইতেছে না, তাই ধরিয়া আনছি।’ ভিডিওটি ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম জানান, শুশুকটি মৃত অবস্থায় জেলেদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। সাদ্দাম ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় অপরাধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদ্দাম হোসেন বলেন, “বন বিভাগের কর্মকর্তারা এসেছিলেন, আমি তাদের সব ব্যাখ্যা দিয়েছি। শুশুকটি জেলেদের কাছ থেকে নিয়েছিলাম, ভিডিও করে আবার তাদের ফিরিয়ে দিয়েছি।” স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




