যশোরে এক নারীকে নিয়ে দুই পুরুষের টানাটানি


প্রকাশিত: ১১:৪৩ ২৪ সেপ্টেম্বর ২০২৫
যশোরের কোতোয়ালি থানার আঙিনায় আজ দুপুরে এমন এক দৃশ্যের অবতারণা হলো, যা অনেকের চোখে সিনেমার গল্পকেও হার মানিয়েছে। ঘটনা এতটাই নাটকীয় ছিল যে, পথচারীরা বিস্ময়ে বলছিলেন—“এটা কি থানা, নাকি মেলার মাঠ?”
কেন্দ্রে ছিলেন সীমা অধিকারী নামের এক নারী। একদিকে তাঁর ৩৬ বছরের সংসার করা অভিজ্ঞ স্বামী বিকাশ অধিকারী, অন্যদিকে নতুন প্রেমিক পলাশ কুন্ডু। সীমা দেবীকে ঘিরে শুরু হয় টানাটানি। বিকাশ অধিকারী দৃঢ় কণ্ঠে জানান, “আমার স্ত্রীকে আমি যেকোনোভাবে বাড়ি ফিরিয়ে নেবই।” অন্যদিকে পলাশ কুন্ডু পাল্টা বলেন, “না, তিনি আমার সঙ্গে থাকতে চান। কারও জোরজবরদস্তি চলবে না।”
এদিকে দুই পক্ষের এই দাবি–দাওয়ার মাঝখানে দাঁড়িয়ে সীমা দেবী নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি ঘোষণা দেন, “আমি কারও সংসারের ঝাড়ুদার নই। আমি যাকে চাই, তার সঙ্গেই থাকবো। আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার।” তাঁর এই কথায় চারপাশে আরও গুঞ্জন, হৈচৈ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কিছুক্ষণের মধ্যেই শুরু হয় হাতাহাতি, ঠেলাঠেলি আর চিৎকার–চেঁচামেচি। পুরো থানা চত্বর যেন মুহূর্তেই পরিণত হয় টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালের লাইভ শুটিং স্পটে। অনেকেই হাসাহাসি করতে করতে বলছিলেন, “এই দৃশ্য দেখে গান বদলাতে হবে—‘একটি মানুষ দুইটি স্বামীর দাবিদার!’” আবার কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে করতে মন্তব্য ছুড়ে দিচ্ছিলেন, “যশোরের এই নাটক নাকি কলকাতায় রিমেক হবে!”
অবশেষে পরিস্থিতি সামাল দিতে পুলিশ এগিয়ে আসে। বিশৃঙ্খলা এড়াতে বিকাশ অধিকারী, পলাশ কুন্ডু এবং সীমা অধিকারী—তিনজনকেই পুলিশ হেফাজতে নেয়। এখন সবার কৌতূহল একটাই—এই নাটকের শেষ দৃশ্যে সীমা দেবী কাকে বেছে নেবেন? স্বামীকে, প্রেমিককে, নাকি সামনে আসবে তৃতীয় কোনো চমক?
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- খনিধসের ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত শ্রমিক উদ্ধার
- দেশের প্রথম ৪০ তলা স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’ এখন ব্যবহারের জন্য প্রস্তুত
- দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া
- ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা!
- যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে বন্ধই থাকবে হরমুজ প্রণালি: ইরানের কঠোর হুঁশিয়ারি
- অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ওষুধ কোম্পানি
- ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কথা বলার ট্রাম্প কে?: পেজেশকিয়ান
- ইউরেনিয়াম ইস্যুতে আলোচনার দরজা বন্ধ করল ইরান
- বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু
- আবার ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরান
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া





