ইমাম মেহেদী দাবি করা সেই নুরা পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ


প্রকাশিত: ০৬:১৬ ৫ সেপ্টেম্বর ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিজেকে ‘ইমাম মেহেদী’ দাবি করা বিতর্কিত ব্যক্তি মো. নুরুল হক ওরফে নুরা পাগলের মাজারে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় জনতা ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে পুরো মাজারটি ধ্বংস হয়ে যায় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সম্প্রতি ওই মাজার নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়, কারণ মৃত্যুর পর নুরুল হকের ভক্তরা তার নির্দেশনা অনুযায়ী তাকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে একটি বিশেষ কাঠামোতে দাফন করে। স্থানীয় মুসলিম সম্প্রদায় ও তৌহিদী জনতা এই ধরনের কবর ইসলামবিরোধী এবং বিদআত আখ্যা দিয়ে কবরটি সমতল করার দাবি জানায়। স্থানীয় ইমাম কমিটিও এই দাবির সঙ্গে একমত হয়ে প্রশাসনের মাধ্যমে পদক্ষেপ নিতে আহ্বান জানায় এবং দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
আজ শুক্রবার বেলা ১টার দিকে, উত্তেজিত জনতা মাজার এলাকায় জড়ো হয়ে প্রথমে কবর ও আশপাশের স্থাপনায় ভাঙচুর চালায়। পরে মাজারে আগুন ধরিয়ে দেয়। আগুনে মাজারের কাঠামো পুড়ে যায় এবং ভক্তদের নির্মিত কবর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
জানা যায়, নুরা পাগল দীর্ঘদিন ধরে নিজেকে 'ইমাম মেহেদী' হিসেবে দাবি করে আসছিলেন এবং কিছু অনুসারী তার এই দাবিকে বিশ্বাস করলেও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও ইসলামী চিন্তাবিদরা তাকে ভণ্ড ও গোমরাহ হিসেবে চিহ্নিত করেন। তিনি ২৩ আগস্ট ২০২৫ তারিখে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর গোয়ালন্দ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি তবে প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া




