অর্থ পাচার মামলায় হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম ও তার সাত দেহরক্ষী


প্রকাশিত: ০৫:৩৬ ৭ আগস্ট ২০২৫
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা অর্থ পাচার মামলায় হাইকোর্টে খালাস পেলেন যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার জি কে শামীম। একইসঙ্গে তার সাত দেহরক্ষীকেও চার বছরের সাজা থেকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-১০ জি কে শামীমকে মানি লন্ডারিং আইনে ১০ বছরের কারাদণ্ড এবং তার সাত দেহরক্ষীকে চার বছর করে কারাদণ্ড ও সম্মিলিতভাবে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
দেহরক্ষীদের নাম যথাক্রমে: মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম (ওরফে শরীফ), মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন এবং মো. আনিছুল ইসলাম।
হাইকোর্টের রায়ে বলা হয়, জিকে শামীমের জব্দকৃত ব্যাংক হিসাব ও অস্থাবর সম্পত্তি অবমুক্ত করা হবে। আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন রুহুল কুদ্দুস, পারভেজ হোসেন, জাহিদ হোসেন দোলন, জোবায়ের হোসেন সজিব ও জিয়াউর রশিদ টিপু।
আইনজীবী পারভেজ হোসেন জানান, “হাইকোর্ট সব আসামির আপিল মঞ্জুর করে সম্পূর্ণ খালাস দিয়েছেন।”
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে জিকে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করা হয়। ওই সময় জিকে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- রুনা লায়লার জীবনী: জীবন, সংগীত ক্যারিয়ার, জনপ্রিয় গান ও পুরস্কার
- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল: অনুপমা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- প্রথমবার বিশ্বকাপজয়ীদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং, নতুন ইতিহাস গড়ছে ফিফা
- সাদা পোশাকে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম




