বিমান দুর্ঘটনার আগে রহস্যময় ফেসবুক পোস্ট! গুজব না ভবিষ্যদ্বাণী?


প্রকাশিত: ১২:১৭ ২২ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু ও ১৭১ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই শিশু এবং মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনার পরপরই একটি রহস্যজনক ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০ জুলাই (রোববার) ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে লেখা ছিল, “একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।” পোস্টে আরও বলা হয়, “এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাব। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি।”
পরদিন ২১ জুলাই (সোমবার) ভয়াবহ বিমান দুর্ঘটনার পর একই পেজ থেকে আরেকটি পোস্ট দেওয়া হয়। তাতে দুর্ঘটনার একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, “আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক।” পোস্টে আরও দাবি করা হয়, “বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে। তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন—না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে।”
‘অ্যানোনিমাস মেইন পেজ’টির অ্যাবাউট সেকশনে দেখা গেছে, পেজটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয়। তারা নিজেদের পরিচয় গোপন রেখেই বিভিন্ন সময় ভবিষ্যৎ বিপর্যয় নিয়ে ‘সতর্কবার্তা’ প্রকাশ করে থাকে। তবে এসব বার্তার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এদিকে, ভাইরাল হওয়া পোস্টটি নিয়ে মত দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল জাবির। তিনি বলেন, “‘অ্যানোনিমাস মেইন পেজ’ একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। ভবনের রক্ষণাবেক্ষণের ত্রুটি নিয়ে আগাম বার্তা দিয়ে, পরে বিমান দুর্ঘটনার সঙ্গে সেটিকে মিলিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা তাদের কৌশল।” তিনি আরও বলেন, “তাদের মূল উদ্দেশ্য গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং সেই সঙ্গে নিজেদের পেজে ফলোয়ার বাড়ানো। এর বাইরে তাদের কোনো সামাজিক দায়বদ্ধতা নেই।”
সাইবার নিরাপত্তা বিশ্লেষক জানান, তারা ইতোমধ্যে এই চক্রের আইপি লোকেশন শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পুরো চক্রটি মূলত আফ্রিকা থেকে এসব ভুয়া পেজ পরিচালনা করে থাকে।
তিনি দেশবাসীকে এসব বিভ্রান্তিকর ফেসবুক পেজ ও পোস্ট থেকে সতর্ক থাকার এবং যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, এখন দৃশ্যমান ফলাফলের সময়: শিক্ষামন্ত্রী
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ঢাকার মঞ্চে আজ পারফর্ম করবেন আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব
- জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ আন্দোলন সফল হয়েছে: রিজভী
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ




