চাঁদাবাজি রুখতে দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ধরা পড়লেই ডিটেনশন, তদন্ত ৭ দিনের মধ্যে


প্রকাশিত: ০৯:৪৬ ১৬ জুলাই ২০২৫
গত দশ মাসে দেশে সহিংসতা আর চাঁদাবাজির দাপটে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজনীতি আর ক্ষমতা দখলের লড়াইয়ে প্রায়ই রক্ত ঝরছে রাস্তায়। এর প্রভাব গিয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনে, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও পড়তে হয়েছে চাপের মুখে।
এই অস্থিরতা থেকে মুক্তি পেতে অবশেষে কঠোর পথে হাঁটল পুলিশ। শুরু হয়েছে দেশব্যাপী ‘সাঁড়াশি অভিযান’— যার মূল লক্ষ্য একটাই: চাঁদাবাজদের ধরপাকড় করে আইনের আওতায় আনা।
পুলিশ সদর দপ্তর জানায়, মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে এই অভিযান। যেখানেই চাঁদাবাজি, সেখানেই অভিযান—চলবে হাটে, ঘাটে, বাজারে, স্ট্যান্ডে, টার্মিনালে, এমনকি ফুটপাতেও। চাঁদাবাজ হাতে-নাতে ধরা পড়লে সঙ্গে সঙ্গে ‘ডিটেনশন অর্ডার’ দেওয়া হবে। অর্থাৎ তাকে ৩০ থেকে ১২০ দিন পর্যন্ত আটক রাখা যাবে, কোনো জামিন বা তদবির কাজ করবে না।
আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার পর্যন্ত সবার কণ্ঠে এখন একটাই বার্তা—“যেই হোক, ছাড় নেই।” থানার ওসি, ডিসি, এসি সবাইকে দেওয়া হয়েছে বিশেষ মনিটরিংয়ের নির্দেশ। গোয়েন্দা পুলিশও (ডিবি) মাঠে নেমেছে এলাকা ভিত্তিক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরির কাজে।
বিশেষ শাখার (এসবি) করা গোপন তদন্তে জানা গেছে, সারাদেশে মোট ২,০৩১ জন চাঁদাবাজ ও সন্ত্রাসীর নাম উঠে এসেছে। এমনকি ৪৫৭ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "যত বড় ক্ষমতাধর হোক, চাঁদাবাজদের ছাড় নেই।" একই বার্তা দিয়েছেন আইজিপিও। তিনি জানান, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, আর যাদের রেপুটেশন খারাপ, তাদের প্রিভেন্টিভ ডিটেনশনের আওতায় আনা হবে।
এই অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১,৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক হাজারের বেশি রয়েছে মামলাভুক্ত বা ওয়ারেন্টভুক্ত আসামি।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “চাঁদাবাজি আর সহ্য করা হবে না। যেখানে পাওয়া যাবে, সেখানেই ধরা হবে।” একইভাবে ডিএমপি কমিশনার বলেন, “ঢাকার প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছি—আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কঠোরভাবে চাঁদাবাজদের দমন করতে হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- রুনা লায়লার জীবনী: জীবন, সংগীত ক্যারিয়ার, জনপ্রিয় গান ও পুরস্কার
- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল: অনুপমা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- প্রথমবার বিশ্বকাপজয়ীদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং, নতুন ইতিহাস গড়ছে ফিফা
- সাদা পোশাকে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম




