সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ ১০ হাজার টাকা


প্রকাশিত: ০৫:৩৫ ২৩ আগস্ট ২০২৬
সুনামগঞ্জে অনুমোদন ছাড়াই সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে রূপান্তর করে যাত্রী পরিবহনের অভিযোগে চারটি বাসকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ আগস্ট) রাতে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নতুন বাসস্টেশন এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদন ছাড়া বাসের কাঠামো পরিবর্তন করে স্লিপার কোচ হিসেবে পরিচালনার বিষয়টি ধরা পড়ে।
অভিযানে ইউরো কোচকে ১ লাখ টাকা, বেঙ্গল পরিবহণকে ৫০ হাজার টাকা, শ্যামলী পরিবহণকে ৩০ হাজার টাকা এবং সেন্টমার্টিন পরিবহণকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন বলেন, অনুমোদন না নিয়ে সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে পরিণত করে যাত্রী পরিবহনের অপরাধে চারটি বাসকে জরিমানা করা হয়েছে। তিনি জানান, সড়কে এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, যাত্রী পরিবহনের ক্ষেত্রে অনুমোদিত কাঠামো ও সংশ্লিষ্ট আইন মেনে চলা জরুরি। অনুমোদন ছাড়া বাসের কাঠামো পরিবর্তন করে পরিচালনা করলে ভবিষ্যতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় বিআরটিএর সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক হাসিব ইসলাম হিমেলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনামগঞ্জের বিভিন্ন সড়কে যানবাহনের কাগজপত্র, অনুমোদন এবং পরিবহনের কাঠামোসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। অনুমোদনবিহীনভাবে বাসের ধরন পরিবর্তন কিংবা পরিবহন আইন লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




