রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের হাতাহাতি: একজনের মৃত্যু, অন্যজন আইসিইউতে


প্রকাশিত: ০৪:০৭ ৩ আগস্ট ২০২৬
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রীনসিটি’তে অতিরিক্ত মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। হাতাহাতির এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে এক রুশ কর্মকর্তার মৃত্যু হয়েছে এবং আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে গ্রীনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম কুদরিন সার্গেই (৫৬)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ট্রেস্ট রসেম’ (Trest Rossem)-এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই ভবনের ৫১ নম্বর কক্ষেই বসবাস করতেন। অন্যদিকে আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অপর রুশ নাগরিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে তিনিও একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান স্থানীয়দের বরাতে জানান, কক্ষের ভেতরে অতিরিক্ত মদপানের পর দুই রুশ কর্মীর মধ্যে তীব্র তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এতে কুদরিন সার্গেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা এসআরটি হাসপাতালে নেওয়া হচ্ছিল, তবে পথিমধ্যে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, হাতাহাতিতে আহত অপর রুশ নাগরিকের অবস্থাও বেশ আশঙ্কাজনক হওয়ায় তাকে ওই হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




