শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০


প্রকাশিত: ০৫:৪২ ১৬ জুন ২০২৬
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে ওসিসহ পুলিশ সদস্য ও স্থানীয় মিলিয়ে প্রায় ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে নন্দিনী রানী নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নন্দিনী ওই এলাকার কৃষক নলনী বর্মণের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর সকালে ভুট্টাক্ষেতে মাটিচাপা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
ঘটনার তদন্তে পুলিশ শিশুটির চাচাতো ভাইয়ের সম্পর্কের বিধান (১৯) নামে এক যুবককে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তাকে থানায় নেওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ মানুষ পুলিশের পথ আটকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেয় এবং প্রশাসনের গাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ অন্তত ৩০ জন আহত হন।
পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। অভিযুক্তকে নিয়ে ফেরার সময় আবারও হামলার ঘটনা ঘটে। এতে কয়েকটি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক জানান, আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় একদল মানুষ বাধা দেয় এবং পরে গাড়িবহরে হামলা চালানো হয়।
পুলিশ সুপার জানান, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
