নড়াইলে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:২৪ ১৯ মে ২০২৬
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে শুরু হয়েছে ভূমি সেবা মেলা-২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসন আব্দুল সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, জেলা প্রশাসক হোসনে আরা তন্নী (রাজস্ব), ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার্থীদের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ও ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নাগরিকরা ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ভূমি সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন।
ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা আগামী তিন দিন জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




