শ্রীপুরে ফকিরবাড়ী বায়তুল্লাহ কোরআন কওমী মাদরাসার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন


প্রকাশিত: ০৯:২৭ ১০ ডিসেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ফকিরবাড়ী বায়তুল্লাহ কোরআন কওমী মাদরাসার নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) মাদরাসার মোতায়াল্লির সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্টদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মোঃ নছ মিয়া প্রধানকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নবনিযুক্ত সভাপতি মোঃ নছ মিয়া প্রধান বলেন,
“ফকিরবাড়ী বায়তুল্লাহ কোরআন কওমী মাদরাসা এ এলাকার দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধা বৃদ্ধি ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নতুন করে একটি বড় আকৃতির ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও জানান, পাঠদানের মান উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় চরিত্র গঠনে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
নবগঠিত এই কমিটিকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মাদরাসার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে এবং দ্বীনি শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া




