“আবরার ফাহাদের উদ্দেশ্য ও ত্যাগ বুকে ধারণ করে মানুষের সেবা করতে চাই” — মঈনউদ্দিন

প্রকাশিত: ১০:৪৯ ২৬ জুলাই ২০২৫
শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়নপ্রত্যাশী হাফেজ মো. মঈনউদ্দিন। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বিশাল মোটরসাইকেল শোডাউনসহ বিলজানি বাজার থেকে কয়া রায়ডাঙা কবরস্থানে গিয়ে তিনি শ্রদ্ধা জানান।
আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল থেকেই উপজেলার বিলজানি বাজারে কৃষক দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন, আর বিকেল গড়াতেই তা এক বিশাল সমাবেশে পরিণত হয়।
শোডাউনটি বিলজানি বাজার থেকে শুরু হয়ে খোকসা ও কুমারখালীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পথে খোকসা বাসস্ট্যান্ড ও কুমারখালীতে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন হাফেজ মো. মঈনউদ্দিন। সেখানে তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
কবর জিয়ারত শেষে হাফেজ মঈনউদ্দিন বলেন,“আবরার ফাহাদ এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর দেশপ্রেম, আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর উদ্দেশ্য ও ত্যাগকে বুকে ধারণ করে সাধারণ মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই।”
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ২০১৯ সালে নির্মমভাবে হত্যার শিকার হন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই ছিল তাঁর “অপরাধ”।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




