সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত, উদ্ধারকাজে ধীরগতি নিয়ে ক্ষোভ


প্রকাশিত: ১০:১০ ১ জুন ২০২৫
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভারী বর্ষণের কারণে টিলা ধসে একই পরিবারের চারজন মাটিচাপা পড়ে নিহত হয়েছেন। রোববার (১ জুন) ভোররাত প্রায় পৌনে ৩টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন বখতিয়ারঘাট গ্রামের মো. ইয়াজ উদ্দিন, তার স্ত্রী, ছেলে ও মেয়ে। টানা বৃষ্টির ফলে পাশের টিলা ধসে পড়ে তাদের আধাপাকা ঘরের উপর। এতে পুরো পরিবারটি ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা শুরু করলেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর সকাল ৪টার দিকে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাদের নেতৃত্বে ছিলেন স্টেশন অফিসার টিটক শিকদার। ফায়ার সার্ভিস তিনজনের মরদেহ উদ্ধার করতে পারলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকু জানান, “ঘটনার খবর আমরা দ্রুত প্রশাসনকে জানালেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় নিয়েছে। রাতটা আমাদের ইউনিয়নের জন্য অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।”
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, “রাত ১টা থেকে টানা ভারী বর্ষণে এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। অনেক জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে অনেক ঘুরে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছাতে বাধ্য হয়।”
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটক শিকদার বলেন, “আমরা খবর পাওয়ার পর দ্রুত রওনা দিয়েছি। কিন্তু বড় বড় গাছ ভেঙে রাস্তা বন্ধ থাকায় এগিয়ে যেতে সময় লেগেছে।”
এদিকে, স্থানীয়দের অভিযোগ, ঘটনার খবর দেওয়ার দুই ঘণ্টা পরও কেউ পৌঁছায়নি। নিজেরাই চেষ্টা করতে গিয়ে পুনরায় টিলা ধসের ঝুঁকির মুখে পড়েন। টানা বৃষ্টিপাতের কারণে উদ্ধার কার্যক্রমে অনেক সমস্যা হচ্ছে।
একই রাতেই উপজেলার চৌধুরীবাজার ও বিয়ানীবাজার এলাকাতেও টিলা ধসের খবর মিলেছে। তবে সেখানে কেউ হতাহত হয়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাহাড়ি ও টিলাযুক্ত এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী



