ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার


প্রকাশিত: ০৪:৫১ ২৬ মে ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর দোকান থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৬ মে) দুপুর ২টার দিকে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়। উদ্ধারকৃত ব্যক্তির নাম রুবেল হোসেন। তিনি শিবনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন।
অভিযানে তার দোকান থেকে বেশ কয়েকটি ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি, লোহার রড, রেললাইনের পাথর এবং একটি সক্রিয় ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা শিবনগর এলাকায় অভিযান চালায়। দোকানে তল্লাশি চালিয়ে এসব বিপজ্জনক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একজন কর্মকর্তা বলেন, "উদ্ধারকৃত অস্ত্রগুলো স্থানীয় কোনো সন্ত্রাসী কার্যক্রম বা নাশকতায় ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে আমাদের ধারণা। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"
স্থানীয়রা জানিয়েছেন, রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল এবং তার দোকানে সন্ধ্যার পর অচেনা লোকজনের আনাগোনা ছিল লক্ষ্যণীয়।
অভিযান শেষে পুলিশ রুবেল হোসেনকে গ্রেফতার না করলেও তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্র আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করেছেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি চক্র, যার সঙ্গে রুবেল জড়িত থাকতে পারে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "আমরা এ বিষয়ে গভীর তদন্ত শুরু করেছি এবং এর সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




