চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্র নিহত


প্রকাশিত: ১২:৪০ ১৩ নভেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বিদিরপুর গ্রামে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল ওসমান (১৩) জেলা সদরের পৌর এলাকার মিল্কী গ্রামের উজ্জ্বল আলীর ছেলে। সে আলোর দিশারী মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। বাইসাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় ঘাতক ট্রাক্টরের ধাক্কায় মারা যায়।
সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া জানান, বুধবার সকালে শিশু ওসমান বাই সাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় শহরের বিদিরপুরে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়েছে চালক ও ট্রাক্টর আটক করা হয়েছে।
ট্রাক্ট্রর চালক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের কাবিরের ছেলে রনি ইসলাম। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




