যুবদলের কর্মী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় আসামী অজ্ঞাতনামাসহ ২৫০ জন

পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের কর্মী সভার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোর মামলা দায়ের আসামী অজ্ঞাতনামা২৫০ জন। ঘটনার পর পরেই চারটি তাজা ককটেল জব্দসহ আঃলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু (৪০) ও বোদা পৌরসভার আওয়ামী লীগের সদস্য জুয়েল ইসলাম (৫৪)।
সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার গড়ের ডাঙ্গা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভা চলাকালে এ ঘটনা ঘটে।
রাতেই বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। এর আগে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি তাজা ককটেল জব্দ করে পুলিশ।
থানা পুলিশ জানায়, রাতে বেংহারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভা চলছিল। হঠাৎ রাতে আঁধারে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা কর্মীসভা লক্ষ্য করে পরপর তিনটি ককটেল ছুড়ে মারে ।
ককটেলগুলো গাছে লেগে পাশে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। এতে বাদী বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫) ককটেল বিস্ফোরণে আহত হন। পরে সভার কর্মীরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সভার অতিথিরা ফোনে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে গিয়ে চারটি তাজা ককটেল জব্দ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা দায়ের হলে রাতেই অভিযান চালিয়ে এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
- চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!




