বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল


প্রকাশিত: ০৩:১৩ ৯ আগস্ট ২০২৬
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার মতে, টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে তাড়াহুড়া না করে আরও গোছানো ও পেশাদার ব্যবস্থাপনার দিকে যেতে চায় বিসিবি।
দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিপিএল প্রসঙ্গে তামিম বলেন, ‘এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।’
‘বিপিএলটা গুছিয়ে করতে চাই’
বিপিএল পুরোপুরি বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে বিসিবি সভাপতি জানান, তার ব্যক্তিগত ইচ্ছা টুর্নামেন্টটি আরও পরিকল্পিতভাবে আয়োজন করা।
তিনি বলেন, বিপিএল নিয়ে যেন মাঠের ক্রিকেট, জয়-পরাজয় ও খেলোয়াড়দের পারফরম্যান্সই আলোচনার মূল বিষয় হয়। আর্থিক সমস্যা কিংবা নেতিবাচক খবর দিয়ে টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হোক, সেটি তিনি চান না।
তামিমের ভাষায়, বিপিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হলেও আন্তর্জাতিক অঙ্গনে এটি বাংলাদেশের একটি টুর্নামেন্ট। তাই এর ভাবমূর্তি রক্ষা করাও বিসিবির দায়িত্ব।
২০২৭ সালে ভালোভাবে আয়োজনের পরিকল্পনা
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ বছর বিপিএল না হলে জাতীয় দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নও করা হয় তামিমকে।
জবাবে তিনি বলেন, এ বছর আয়োজন সম্ভব না হলেও ২০২৭ সালে আরও ভালোভাবে বিপিএল আয়োজন করা যেতে পারে। পাশাপাশি দেশের ক্রিকেটারদের জন্য অন্য টি-টোয়েন্টি টুর্নামেন্টও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও কথা
ঢাকার ক্লাব ক্রিকেট প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ এবং তৃতীয় বিভাগ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে। নতুন মৌসুমও শিগগির শুরু হবে।
দ্বিতীয় বিভাগে কিছু দল অংশ না নেওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের আর্থিক অনুদানের বিষয়টি নিয়েও আলোচনা চলছে বলে জানান তামিম। আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



