কুড়িগ্রামে একঘন্টার প্রতীকি তথ্য অফিসার জ্যোতি

কুড়িগ্রামে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে এক ঘন্টার জেলা তথ্য অফিসারের দায়িত্ব পালন করলেন জেলা এনসিটিএফ’র শিশু গবেষক ও বর্ডার গার্ড পাবলিক স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জ্যোতি। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়েস বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ৩টায় জেলা তথ্য অফিসারের কার্যালয়ে জান্নাতুল জ্যোতির কাছে প্রতীকি দায়িত্ব হস্তান্তর করেন জেলা তথ্য অফিসার মো: শাহজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অমিত চন্দ্র পাল, ইয়েস বাংলাদেশ’র জেলা সভাপতি কেএম রেজওয়ানুল হক নুরনবী, জেলা ভলান্টিয়ার খাদিজা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা জাতীয় শিশু টাস্কফোর্সের চাইল্ড পার্লামেন্ট সদস্য কেএম নাজমুস সাকিব শাহী।
প্রতীকি দায়িত্বপ্রাপ্ত তথ্য অফিসার জান্নাতুল ফেরদৌস জ্যোতি দায়িত্ব বুঝে নেয়ার পর তথ্য অফিসে কর্মরত সকলের সাথে পরিচিত হন। পরে তিনি উপস্থিত সকলের সামনে জেলার বাল্য বিবাহ ও শিশু অধিকার বিষয়ে প্রচারণা এবং তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করেন। জেলা তথ্য অফিসার মো: শাহজাহান আলী সুপারিশমালাগুলো বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন বলে জানান।
উল্লেখ্য, ব্যতিক্রমধর্মী ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মধ্যদিয়ে একজন কিশোরী, কন্যাশিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। এতে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়। সমাজে কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের- এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচি চালু করা হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৪ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জেলা তথ্য অফিস বিভাগ যৌথভাবে অনুষ্ঠানের সহযোগিতা করে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ভোট গণনায় এগিয়ে বিজেপি, উৎসবমুখর দলীয় কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ
- হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতি লঙ্ঘনের হুঁশিয়ারি ইরানের
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ১১টি অভিযান
- হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী প্রবেশে হামলার হুঁশিয়ারি ইরানের
- ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণায় হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান
- বায়তুল মাল নিয়ে বিতর্ক: জামায়াত এমপি মাসুদকে রাশেদের প্রশ্ন
- ফাইবার-অপটিক ড্রোনে নতুন চ্যালেঞ্জ: হিজবুল্লাহ-ইসরায়েল উত্তেজনায় ভিন্ন মাত্রা
- স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী
- কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, থানা ঘেরাও ও বাস টার্মিনাল অবরোধ
- সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- ইতিবাচক পরিবর্তন না এলে জেন-জি আবার অভ্যুত্থানে নামতে পারে: পরিবেশমন্ত্রী
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের, পাল্টা কড়া হুঁশিয়ারি
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- দিল্লি সফর শেষে একই বিমানে মরিশাস যাচ্ছেন খলিল-জয়শঙ্কর






