আদিবাসী সম্প্রদায়ের পাশে পাবনার সিংগা মানবকল্যাণ ট্রাস্ট

দৃষ্টি প্রতিবন্ধি, অসহায় প্রতিবন্ধি, হতদরিদ্রদের নিয়ে কাজ করা পাবনার অন্যতম দাতব্য প্রতিষ্ঠান ‘সিংগা মানবকল্যাণ ট্রাস্ট’ আদিবাসী সম্প্রদায়ের হতদরিদ্রদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে।সোমবার (০৭ অক্টোবর) বিকেলে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের আদিবাসীজনগোষ্ঠির মধ্যে অর্থ সহায়তা প্রদান করেন।
অর্থ বিতরণকালে সিংগা মানবকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর (অবঃ) মোহাম্মদ আবুল হোসেন বলেন, বাংলাদেশের আদিবাসীরা হলো এই জনপদের প্রাচীন বাসিন্দা। এরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। অতিদরিদ্র, অশিক্ষিত এবং তাদের সামাজিকতাও বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন। অধিকাংশই কৃষি কাজের উপর নির্ভরশীল। ছেলে-মেয়েদের লেখাপড়ার তেমন সুব্যবস্থা তারা করতে পারে না। দারিদ্রতা জনিত কারণে শিশুদেরকেও কৃষিকাজে লাগিয়ে দেয়। এছাড়াও পশুপালনও তাদের অন্যতম একটি পেশা। তারা চিকিৎসা সুবিধাও তেমন পায় না। ঠিক এসব কারণেই মানব কল্যাণ ট্রাস্ট তাদের পাশে দাঁড়িয়েছে। চেষ্টা করবে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য সহায়তা প্রদানে।মেয়ে শিশুদের স্থায়ীভাবে একজন দায়িত্বশীলের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। উপরোক্ত চিকিৎসা সেবায় নজর দেওয়া হবে। আমরা তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা কল্পে কাজ করতে চাই।

এছাড়া উপস্থিত ছিলেন মানব কল্যাণ ট্রাস্ট এর সহকারী প্রধান শিক্ষক বিশিষ্ট বক্তা ক্বারী মাওলানা আব্দুল মালেক, এলাকার বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, ডাঃ মুনসুর আলী, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ।এ সময় আদিবাসীদের পক্ষে নিতেন, জুগেষ্টি, প্রমোৎ মাহাতো, মালতি, জোস্না, অঞ্জলি, মিনজি, প্রসংগোমালা, গান্তজা, প্রমিলা, পদ্দেমনি, নিতাই, শান্ত প্রমুখ উপস্থিত ছিল। আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা দাবী জানান, আমরা এ অঞ্চলের বাসিন্দা হয়ে জীবন যাপন করলেও স্বাভাবিকভাবে জীবন জীবিকা নির্বাহে নানা বাধা। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকারি বিশেষ নজরদারী খুবই প্রয়োজন। দৃষ্টি প্রতিবন্ধিদের নিয়ে কাজ করা সিংগা মানবকল্যাণ ট্রাস্ট আমাদের পাশে এসে সহায়তার হাত বাড়িয়েছে। এটা আমাদের জন্য ক্ষুদ্র প্রয়াসে অনেক বড় প্রাপ্তি।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক
- রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে চাকরির সুযোগ
- সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল
- ক্লোসার রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে হাবিবের ‘মহাজাদু’
- সাভারে নাশকতা প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
- ইরানের চেয়ে তুরস্কই ইসরায়েলের বড় দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ: হিব্রু সংবাদপত্র
- ধাপে ধাপে হবে স্থানীয় সরকার ভোট, শেষ হতে পারে ২০২৭ সালে
- সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২ পদে নিয়োগ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- ইংল্যান্ড থেকে আরও দুই ফুটবলার যুক্ত হচ্ছেন বাংলাদেশ দলে
- রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ, আদালতে হাজির দুই আসামি
- ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা কলম্বিয়ার, অধিনায়ক জেমস রদ্রিগেজকে
- ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক, ৫ দিন পর পদ্মায় মিলল মরদেহ
- রাজনৈতিক জোট গঠনের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী তার পা ধরতে বাকি রেখেছিলেন
- নদী কি এখন লাশ গুমের ‘নিরাপদ স্থান’? ৫ বছরে উদ্ধার ২০৬৪
- রাতের আঁধারে ফিলিস্তিনিদের ভেড়া চুরি , সিসি ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য
- নেইমারের জন্য বিশাল ত্যাগ স্বীকার ভিনিসিয়ুস জুনিয়রের
- একদিনে ৫০ শহর-গ্রাম খালি করার নির্দেশ, আতঙ্কে লেবাননজুড়ে ছুটছে মানুষ






