রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে চাকরির সুযোগ


প্রকাশিত: ০৪:২৯ ২৩ জুন ২০২৬
রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৪ থেকে ২০ গ্রেডের ২৭ ক্যাটাগরির পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৫৭ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: রংপুর পল্লী উন্নয়ন একাডেমি
পদসংখ্যা: ৫৭
ক্যাটাগরি: ২৭টি
গ্রেড: ৪ থেকে ২০
চাকরির ধরন:সরকারি
আবেদন শুরু: ২৫ জুন ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়:২৫ জুলাই ২০২৬, বিকেল ৫টা
পদ ও বেতন
পরিচালক পদে ২ জন নেওয়া হবে। বেতন গ্রেড-৪ অনুযায়ী ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা।
যুগ্মপরিচালক পদে ১ জন নেওয়া হবে। বেতন ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা।
উপপরিচালক পদে ১ জন নেওয়া হবে। বেতন ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা।
সহকারী পরিচালক পদে ৫ জন, সহকারী প্রোগ্রামার ১ জন, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ১ জন, মেডিক্যাল অফিসার ১ জন এবং সহকারী প্রকৌশলী সিভিল পদে ১ জন নেওয়া হবে। এসব পদের বেতন গ্রেড-৯ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
সহকারী গ্রন্থাগারিক ১ জন, ফিজিক্যাল ইন্সট্রাক্টর ২ জন এবং কারিগরি প্রশিক্ষক ৫ জন নেওয়া হবে। এসব পদের বেতন গ্রেড-১০ অনুযায়ী ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা।
সহকারী ফার্ম ম্যানেজার ৪ জন, ব্যক্তিগত সহকারী ১ জন, হোস্টেল সুপার ১ জন এবং সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার ১ জন নেওয়া হবে। এসব পদের বেতন গ্রেড-১৩ অনুযায়ী ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
মূল্যায়ন সহকারী ১ জন, গবেষণা সহকারী ২ জন, প্রশিক্ষণ সহকারী ২ জন, স্টোরকিপার ১ জন এবং হিসাব সহকারী ১ জন নেওয়া হবে। এসব পদের বেতন গ্রেড-১৪ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
মাঠ সহকারী পদে ২ জন নেওয়া হবে। বেতন গ্রেড-১৫ অনুযায়ী ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
সহকারী হোস্টেল সুপার ১ জন, রিসার্চ ইনভেস্টিগেটর ২ জন, সেলসম্যান ১ জন এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ জন নেওয়া হবে। এসব পদের বেতন গ্রেড-১৬ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান পদে ১ জন নেওয়া হবে। বেতন গ্রেড-১৮ অনুযায়ী ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
অফিস সহায়ক পদে ১০ জন নেওয়া হবে। বেতন গ্রেড-২০ অনুযায়ী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
বয়সসীমা:সাধারণভাবে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর। তবে পরিচালক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৫ বছর, যুগ্মপরিচালক পদের ক্ষেত্রে ৩৫ বছর এবং উপপরিচালক পদের ক্ষেত্রে ৩০ বছর।
আবেদন ফি:১ থেকে ১১ নম্বর পদের আবেদন ফি ২২৩ টাকা।
১২ থেকে ২৫ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা।
২৬ ও ২৭ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা।
সব ফি ভ্যাট ও সার্ভিস চার্জসহ নির্ধারিত।
আবেদনের নিয়ম:আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
২০২৫ সালের ১ অক্টোবর প্রকাশিত আগের বিজ্ঞপ্তির আলোকে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ
২৫ জুলাই ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিজ্ঞাপন
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
- চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- আট বছর পর সিনেমায় ফিরছেন প্রীতি জিনতা, বললেন কেন ছিলেন আড়ালে