নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার


প্রকাশিত: ০৪:৩৬ ২৪ সেপ্টেম্বর ২০২৪
মিনহাজুল ইসলাম একই গ্রামের আজাদ শেখের ছেলে। স্থানীয় ও পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানা যায়, রবিবার বিকেলে খেলতে যাওয়ার কথা বলে মিনহাজ বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়িতে ফেরে না। এলাকায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সোমবার রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করে। আজ সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মিনহাজের মরদেহ পাওয়া যায়।
মিনহাজের মা খাদিজা বেগম বলেন, ‘আমার ছেলে রবিবার দুপুরে স্থানীয় মোক্তার সরদারের মালটা বাগানে গিয়ে কয়েকটা মালটা আনে। এরপর তার সাথে থাকা প্রতিবেশি মিনহাজের সমবয়সী সুমন শেখের কাছে কয়টা মালটা ও মিনহাজের জুতা দিয়ে বলে তুই জুতা আমার বাড়ি তে দিয়ে আয়। তারপর থেকে মিনহাজকে আর পাওয়া যাচ্ছে না। মোক্তারের বাগান ঘেরাও করা। তালা মারা থাকে। আমরা গতকাল সোমবার কয়েকবার মোক্তারের বাড়িতে গিয়েছিলাম বাগানের চাবি আনার জন্য। কিন্তু তার কেউ চাবি দেয়নি। আমরা সোমবার বিকেলে তার মালটা বাগানে দেখেছি। কিন্ত সেখান কোন লাশ ছিলনা আজ সেই বাগানের পাশে ধান ক্ষেতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘মোক্তার সরদার টাকা পয়সাওয়ালা মানুষ। ওরা বাজেভাবে আমার ছেলেকে মেরেছে। আমার ছেলের জি¦হবা কেটে ফেলেছে। কারেন্টের আগুন দিয়ে কয়েক জায়গায় পুড়িয়ে ফেলেছে। আমি এই হত্যা কান্ডের বিচার চাই।’
সরেজমিনে দেখা যায়, লাশ পাওয়ার খবর পেয়ে উচ্ছুক জনতা ভীর জমিয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সুপারসহ পুলিশের অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন। স্থানীয়রা হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে। মিনহাজের মা তার বাড়িতে আহাজারি করছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
হত্যাকান্ডে অভিযুক্ত মোক্তার হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় তার বাড়ির ঘরের দরজায় তালা ঝুলছে। তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, আমাদের প্রাথমিক ধারণা এটি একটি হত্যাকান্ড। আমরা একজনকে এই হত্যাকান্ডের সাথে জরিত থাকতে পারে বলে সন্দেহ করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব না: শফিকুর রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী



