ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ

প্রকাশিত: ১১:১৪ ১৬ মে ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রী তারেক রহমান–কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার দাবি ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে ফ্যাক্টওয়াচ।
প্রতিষ্ঠানটির অনুসন্ধান অনুযায়ী, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচিতে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। সেখানে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। তবে যাচাইয়ে এমন কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
ফ্যাক্টওয়াচ জানায়, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, কাউকে ডক্টরেট ডিগ্রি প্রদান করতে হলে বিশেষ সমাবর্তন, একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদনসহ নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ ক্ষেত্রে এমন কোনো প্রক্রিয়া হয়নি।
তথ্য যাচাইয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র ঘেঁটে কোথাও ডক্টরেট ডিগ্রি দেওয়ার তথ্য পাওয়া যায়নি। জানা যায়, তারেক রহমান বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন।
ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে। বিশেষ করে রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ভুয়া তথ্য প্রচারের ঘটনা বাড়ছে।
তথ্য যাচাই ও গুজব প্রতিরোধে স্বাধীনভাবে কাজ করছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি নিয়মিত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বিশ্লেষণ করে সত্যতা যাচাইয়ের কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




