সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল দুই মামলায় ১০ দিনের রিমাণ্ডে

পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে দু’টি মামলায় ১০ দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক মো. মোস্তাফিজুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। গুলি ও বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র আইনের দুই মামলায় আসামি তমাল।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলা দু’টির তদন্তকারী ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা।
এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে ঈশ্বরদীর আলোবাগ মোড়ে এক বাসা থেকে তমালকে গ্রেপ্তার করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এই সময় তমালের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা কর্মসূচিতে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে সদ্য সাবেক এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে তার ছোট ভাই ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল সশস্ত্র বাহিনী নিয়ে হামলা চালায়। গুলি করে চারজনকে আহত করে। ভাংচুর, লুটপাট করে। পিটিয়ে আরও অন্তত ১৫ জনকে মারাক্তকভাবে আহত করে।
এই ঘটনায় ১৫ আগস্ট ঈশ্বরদীর শৈলপাড়া মহল্লার মৃত আব্দুল রশিদের ছেলে গুলিতে আহত নজরুল ইসলাম বাদী হয়ে এমপি গালিবকে প্রধান ও শিরহান শরীফ তমালকে ২নং আসামী করে ৭১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।
ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, শিরহান শরীফ তমালের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যার চেষ্টা, গুলি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। একইসঙ্গে র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর গত ৬ সেপ্টেম্বর অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর তমালকে আদালতেক সোপর্দ করে গুলি ও বিস্ফোরক দ্রব্য এবং র্যাবের হাতে অস্ত্রসহ আটক এই দুই মামলায় সাতদিন করে চৌদ্দ দিনের রিমাণ্ডের আবেদন জানানো হয়েছিল। আদালত সেখানে পাঁচদিন করে মোট দশদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
- চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন যাচ্ছে খামারি পর্যায়ে
- ‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’: মির্জা ফখরুল
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- রাত ১.০০ টায় মুখোমুখি আর্জেনটিনা - ইংল্যান্ড
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত





