গান গানে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করলেন পাবনার সঙ্গীত শিল্পীরা

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’, আবার কখনো ‘ধনো ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’, এমন সব কালজয়ী গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করলেন পাবনার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা।
সোম ও মঙ্গলবার দুইদিন ধরে তারা শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে গান পরিবেশন করেন ও অর্থ সংগ্রহ করেন।
শহরের সাংস্কৃতিক চত্বর, লতিফ টাওয়ার, এ আর কর্ণার, এ আর প্লাজা, হক সুপার মার্কেট, শাহ আলম মার্কেট, রায়ের বাজার, আল আকসা মর্কেটসহ বিভিন্ন স্থানে বন্যার্তদের জন্য গান গেয়ে সহযোগিতা চেয়ে হাত বাড়ান সংগীত শিল্পীরা। এ সময় সংগীত শিল্পীদের আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, ব্যবসায়ী থেকে সব শ্রেণি পেশার মানুষ।
এ সময় সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুমন সরকার, পাভেল ওয়াহিদ, রবিরাজ, সুজন বৈরাগী, অ্যাটুইন ব্যান্ডের পরিচালক মাহবুবুল ইসলাম লিটন, নাট্যশিল্পী গৌতম কুমার, সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী, জোহান, জনমসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী জানান, ’বন্যা দুর্গতরা সীমাহীন কষ্টের মধ্যে আছে। তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। সংগৃহিত অর্থ দায়িত্বশীল ও বিশ্বস্ত কোনো সংগঠনের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- আট বছর পর সিনেমায় ফিরছেন প্রীতি জিনতা, বললেন কেন ছিলেন আড়ালে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!




