ছয় মাসে একটি কথাও রাখতে পারেনি সরকার: মাহমুদুর রহমান মান্না


প্রকাশিত: ০৩:৪১ ২৩ আগস্ট ২০২৬
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার ছয় মাসে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারেনি। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা শুরু হওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মিরপুরে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।
ছয় মাসে সরকার নড়তেই পারেনি: মান্না
মাহমুদুর রহমান মান্না বলেন, ছয় মাস চলে গেছে। এখন সরকারের কর্মকাণ্ড নিয়ে সবাই কথা বলবে এবং সমালোচনা করবে। ছয় মাসের ‘হানিমুন পিরিয়ড’ ছয় বছর ধরে চলতে পারে না।
তিনি বলেন, একটি শিশু ছয় মাসে হামাগুড়ি দিয়ে উঠতে শুরু করে। কিন্তু সরকার যদি ছয় মাসেও নড়তে না পারে, তাহলে পাঁচ বছর কীভাবে পার করবে—এমন প্রশ্নও তোলেন তিনি।
বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের সমালোচনা
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে মান্না বলেন, সরকার সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের কথা বললেও দুই মাসেও সমস্যার সমাধান করতে পারেনি। একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু কার্যকর সমাধান দেখা যাচ্ছে না।
তিনি বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের কাছে একটি সুস্পষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানান। তা না হলে সরকারের কার্যক্রমের মূল্যায়নে নম্বর কমতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
উন্নয়ন মানে শুধু বড় স্থাপনা নয়
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, উন্নয়ন মানে শুধু বড় বড় ভবন বা স্থাপনা নির্মাণ নয়। উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূর করা।
তিনি বলেন, একদিনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। তবে এর জন্য কার্যকর উদ্যোগ শুরু করা যেতে পারে।
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন
মান্না বলেন, ৩১ দফা রূপরেখায় ২০৩১ সালের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছে। কিন্তু ছয় মাসে একজন মানুষেরও কর্মসংস্থান হয়েছে কি না, সে প্রশ্ন তোলেন তিনি।
তার ভাষায়, প্রতিশ্রুতি দেওয়ার পর বাস্তবায়ন না হলে এসব বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।
গণতন্ত্র নিয়েও প্রশ্ন তুললেন মান্না
গণঅভ্যুত্থানের পর দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন নাগরিক ঐক্যের সভাপতি।
তিনি বলেন, শুধু কথা বলার সুযোগ থাকাই গণতন্ত্রের পূর্ণ প্রকাশ নয়। গণমাধ্যমের স্বাধীনতা ও রাজনৈতিক পরিবেশ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
ঘুষ-দুর্নীতি বন্ধের আহ্বান
বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রতিটি বাসাবাড়িতে সরকারি খরচে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব দেন মান্না। একই সঙ্গে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত ঘুষ ও দুর্নীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।
মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত না করে দুর্নীতি চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
নতুন ধরনের নেতৃত্বের কথা বললেন মান্না
সভায় বৃহত্তর মিরপুর এলাকায় দলের কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করেন মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, দেশ পরিচালনার জন্য নতুন ধরনের দল ও নেতৃত্ব প্রয়োজন। নাগরিক ঐক্য এমন একটি দল হিসেবে নিজেদের গড়ে তুলতে চায়, যারা দেশকে নতুনভাবে সাজানোর জন্য কাজ করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




