মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিরপেক্ষ তদন্তের দাবি


প্রকাশিত: ০৩:৩৯ ২৬ জুলাই ২০২৬
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জোর দাবি জানিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করা। দেশবিরোধী এসব তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আহতদের চিকিৎসা ও নিরাপত্তা জোরদারের আহ্বান
বিবৃতিতে বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি সমবেদনা জানিয়ে তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব উল্লেখ করে মেট্রোরেল স্টেশনসহ দেশের সব জনবহুল স্থানে নিরাপত্তা বলয় জোরদারের দাবি জানান তিনি।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক নাশকতা এড়াতে অবিলম্বে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




