“বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান” ইফতার মাহফিলে শাহজাহান চৌধুরী


প্রকাশিত: ০৪:২৮ ৫ মার্চ ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়া–লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের একজন যোগ্য প্রধানমন্ত্রী হওয়ার মতো নেতৃত্বগুণ ও রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (১ মার্চ) চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সন্তান হিসেবে তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নানা প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি নিজেকে নেতৃত্বের জন্য প্রস্তুত করেছেন বলেও মন্তব্য করেন তিনি। তাই দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তার বিশ্বাস।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে নতুন এক বাস্তবতার সূচনা হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী দল হিসেবে তারা দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান এবং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই অঞ্চলকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে একটি আধুনিক আন্তর্জাতিক মানের শহরে রূপান্তর করার লক্ষ্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রামের ১৬ জন সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই অঞ্চলকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে তিনি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিন ও ইরানের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, রাজনীতিক আবু সুফিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



