দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ নেই: কড়া বার্তা ববি হাজ্জাজের


প্রকাশিত: ০৫:০২ ২২ ফেব্রুয়ারী ২০২৬
দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর এবং বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না।
আইনশৃঙ্খলা উন্নয়নে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ার পর এলাকার পুলিশ সদস্যদের আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আদাবর ও মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, বসিলায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন, ২০টি পুলিশ বক্স চালু এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছেন। তার দাবি, ওই হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনও কয়েকজন ভর্তি রয়েছেন। তিনি বলেন, “এই হামলার ঘটনা আমরা আইনের বাইরে যেতে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- মালিক বা দোকানদার নেই, টাকা রেখে নিজেই চা বানিয়ে খেতে হয় যে দোকানে
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে আজ জামায়াতের সংবাদ সম্মেলন
- প্রশ্মিতাকে বিয়ের দুই বছর পর বাবা হলেন অনুপম রায়
- ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত আবাহনী, তবে নতুন মৌসুম ঘিরে শঙ্কা
- দিল্লিতে প্রথমবার তালেবানের ‘বিজয় দিবস’ অনুষ্ঠান, উপস্থিত ভারতীয় প্রতিনিধিরাও
- নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস, চলবে ঢাকা-চট্টগ্রাম-বগুড়ায়
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- গোল্ডেন বুট এমবাপ্পের, গোল্ডেন বল স্পেনের রদ্রির, সিলভার বল পেলেন মেসি




