গত নির্বাচনে মিছিলে গেলে দিতো ১০০ টাকা, এবার মাত্র ৫০ টাকা


প্রকাশিত: ০২:০৫ ৯ ফেব্রুয়ারী ২০২৬
নির্বাচন এলেই রাজশাহী নগরের রামচন্দ্রপুর নদীর ধারের একটি বস্তির বাসিন্দা নারীদের মৌসুমি মিছিলে যাওয়ার ডাক পড়ে। মিছিলে অংশ নিয়ে তাঁরা পরিবারের জন্য কিছুটা অতিরিক্ত আয়ের সুযোগ পান। তবে এবারের নির্বাচনে সেই আয়ের অঙ্ক কমে এসেছে। গত নির্বাচনে যেখানে মিছিলে গেলে জনপ্রতি ১০০ টাকা দেওয়া হতো, এবার সেখানে মিলছে মাত্র ৫০ টাকা।
রোববার দৈনিক প্রথম আলো-র এক প্রতিবেদনে বলা হয়, বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতা এই এলাকার মানুষদের মিছিলে নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছেন। তিনি মূলত কাজহীন ও বাড়িতে বসে থাকা নারী-পুরুষদের মিছিলে অংশ নিতে আহ্বান জানান।
বস্তির বাসিন্দা নারীরা জানান, এক দিন মিছিলে গেলে ৫০ টাকা দেওয়ার কথা থাকলেও লোক বেশি হলে সেই টাকা কমিয়ে ৪০ টাকা করে দেওয়া হয়। টানা সাত দিন ধরে তাঁরা নিয়মিত মিছিলে যাচ্ছেন। এবারে বিএনপির মিছিলে যাওয়ার জন্য তাঁদের ডাক বেশি এলেও বরাদ্দ আগের তুলনায় কম।
এলাকার প্রায় ৬৫ বছর বয়সী এক বাসিন্দা বলেন, সংসারে নিয়মিত আয় না থাকায় তিনি ও তাঁর স্ত্রী দুজনেই মিছিলে যান। দুজন গেলে মোট ১০০ টাকা পাওয়ার কথা থাকলেও এখন আর প্রতিদিন পুরো টাকা দেওয়া হয় না। এক দিনের টাকা রেখে পরদিন আগের দিনের টাকা দেওয়া হয়। তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনের সময় মিছিল থেকে তাঁদের আয় তুলনামূলক বেশি হতো।
ভোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি ধানের শীষে ভোট দিতে চাইলেও সম্প্রতি অন্য প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপের মুখে পড়েছেন।
স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের ওই নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, এবারে মিছিলের জন্য বরাদ্দ কম থাকায় জনপ্রতি দৈনিক ৫০ টাকার বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পেটের দায়েই এই এলাকার মানুষ মিছিলে অংশ নেন বলে তিনি মন্তব্য করেন।
এই এলাকায় ভাড়ায় মিছিলে যাওয়ার বিষয়টি নতুন নয়। দীর্ঘদিন ধরে যেকোনো রাজনৈতিক দল টাকা দিলে এখানকার বাসিন্দারা মিছিলে অংশ নিয়ে থাকেন।
সূত্র: প্রথম আলো
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




