জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ডে ৪০ আসামির আগাম জামিন, ক্ষোভে ফুঁসছে পরিবার


প্রকাশিত: ০৭:৩২ ২ ফেব্রুয়ারী ২০২৬
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার ৪০ আসামিকে আগাম জামিন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। হাইকোর্টের এ আদেশে তীব্র ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীদের জামিন বাতিল ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী মারজিয়া।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মারজিয়া বলেন, “আমি আজ হাজির হয়েছি একজন স্ত্রী হিসেবে, একজন অসহায় বিধবা হিসেবে এবং দুইজন এতিম সন্তানের মা হিসেবে।”
তিনি অভিযোগ করে বলেন, গত ২৮ জানুয়ারি শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা তার স্বামী মাওলানা রেজাউল করিমকে হত্যা করেছে। স্বামী হত্যার শোক কাটতে না কাটতেই তিনি জানতে পারেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রক্তের দাগ শুকানোর আগেই খুনিরা জামিন পায়। ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরও কার ইশারায় হত্যাকারীদের জামিন দেওয়া হলো?”
সংবাদ সম্মেলনে মারজিয়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “রাষ্ট্রের আইনজীবীরা উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে হত্যাকারীদের জামিন হয়? তাহলে কি অ্যাটর্নি অফিসে এখনো ফ্যাসিস্টদের উত্তরসূরীরা রয়ে গেছে?”
অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে তিনি বলেন, “আপনি কোনো দলের নন, আপনি রাষ্ট্রের আইনজীবী। অবিলম্বে উচ্চ আদালতে আপিল করে হত্যাকারীদের জামিন বন্ধ করুন। তা না হলে আমরা মনে করব, আপনিও ফ্যাসিস্টদের দোসর।”
তিনি আরও বলেন, “শহীদ মাওলানা রেজাউল করিমের রক্ত বৃথা যেতে পারে না। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।”
নিহতের স্ত্রী জানান, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ মোট ৪০ জনকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এর আগে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিনের আবেদন করা হয়।
উল্লেখ্য, রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মারজিয়া শুক্রবার দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন। মামলায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়।
ঘটনার দিন ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে অগ্রসর হলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহে নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও জামায়াত নেতাকর্মীরা দ্রুত আগাম জামিন বাতিল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ইরানের ওপর চূড়ান্ত অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা যুদ্ধ ঘোষণার সতর্কতা তেহরানের
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার
- সাফারি পার্কে দুই হাতির মৃত্যু, এরপরই ‘সম্রাট-নিহারকলি’কে ফেরত
- সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ ১০ হাজার টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




