নাঙ্গলকোটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান


প্রকাশিত: ০১:০৫ ২ ফেব্রুয়ারী ২০২৬
কুমিল্লার নাঙ্গলকোটে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মীর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ২নং হেসিয়ারা ওয়ার্ডে আয়োজিত দাঁড়িপাল্লার নির্বাচনী পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ সময় কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত নবাগতদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গড্ডা ইউনিয়নের ২নং ওয়ার্ড নুরপুর গ্রামের বিএনপি নেতা আবু বকর এবং বেরী গ্রামের বিএনপি নেতা আছমত উল্লাহর নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের মধ্যে রয়েছেন নুরপুর গ্রামের যুবদল কর্মী মানিক মিয়া, ছাত্রদল কর্মী মেহেদী হাসান, হেসিয়ারা গ্রামের যুবদল কর্মী খোকন মিয়া, জাহাঙ্গীর আলম, মহসীন আহমেদ, রেজাউল করিম, হাসান আহমেদসহ মোট ১৫ জন নেতাকর্মী।
পথসভায় বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, বিশিষ্ট ব্যাংকার ড. দেলোয়ার হোসাইন, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, শ্রমিক পরিবহন নেতা নজরুল ইসলাম সেলিম, ডা. সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাঈনুল ইসলাম, রফিকুল ইসলাম ও আফতাব আহমেদ। বক্তারা জামায়াতের আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমিক রাজনীতির কথা তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি ডা. মাকসুদ, সেক্রেটারি সাবেক সার্জেন্ট অহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি আবু বকর, সেক্রেটারি মাওলানা বশির আহমেদ, সহ-সভাপতি জহিরুল ইসলাম ও কোরবান আলী, ৩নং ওয়ার্ড সভাপতি মাইন উদ্দিন, সহ-সভাপতি ফখরুল ইসলাম, বাঙ্গড্ডা ইউনিয়ন সাংস্কৃতিক বিভাগের সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ সোহেল, সাংবাদিক শহিদ উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
যোগদানের অনুভূতি প্রকাশ করে ছাত্রদল নেতা মেহেদী হাসান বলেন, “আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতি আমাকে অনুপ্রাণিত করেছে। আলহামদুলিল্লাহ, সেই বিশ্বাস থেকেই আমি জামায়াতে যোগ দিয়েছি।”
এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, “জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সব সচেতন ও দেশপ্রেমিক মানুষকে সঙ্গে নিয়েই আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই।” এই যোগদান নাঙ্গলকোটের রাজনৈতিক মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




